Pages

Monday, March 17, 2014

বিখ্যাত মনীষীদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন>>>>>> মহাকবি হোমার

হোমার

[খ্রিস্টপূর্ব অব্দ ৮ম শতাব্দী]

হোমারের কবিতাসমূহ নিয়ে বহু শতাব্দী পর্যন্ত নানাজনের নানা ধারণা চালু ছিল। সেসবের মধ্যে মূল ছিল কখন, কোথায়, কে লিখেছে ইলিয়াড বা ওডেসি? দুটো কি একইজনের লেখা? হোমার এবং তাঁর এই দুই কবিতা ছাড়া এমন কোনো ব্যক্তিত্ব বা রচনা সম্ভবত বিশ্বে আর নেই, যার পরিচয় অনেক দীর্ঘ সময়কাল ধরে খোলাসা হয়েছে তাঁর দুই কবিতা একদল সম্পাদনাকারী বিভিন্ন লেখকের লেখা থেকে একটু একটু করে তুলে এনে একত্রিত করেছেন। তবে প্রশ্নগুলোর ব্যাপারে পণ্ডিতরা একমত হতে পারেননি। সেক্ষেত্রে প্রশ্ন ওঠা স্বাভাবিক, যিনি বিখ্যাত কোনো পণ্ডিত নন, তাঁর নাম এই তালিকায় জায়গা পায় কি করে?
আমি ব্যাপারে কিছু..........
কিছু ধারণার ওপর নির্ভর করেছি। তার প্রথমটা হচ্ছে, ইলিয়াড একজনেরই লেখা। হোমারের পূর্ববর্তী সময়ে ইলিয়াডে উল্লিখিত বিষয়ের ওপর অনেক ছোট কবিতা লিখেছেন। গ্রিক কবিরা, এবং হোমার তাঁদের রচনার ওপর অনেকটাই নির্ভর করেছেন। কিন্তু ইলিয়াডকে একত্রিত করার চেয়ে অনেক বেশি কিছুও করেছেন। তিনি বা্ছাই, আয়োজন, নতুন শব্দ চয়ন যোগ করা, ইত্যাদি করেছেন তাঁর নিজস্ব শৈল্পিক প্রতিভার মাধ্যমে
এই শিল্পকর্মের রচয়িতা হোমার খুব সম্ভবত খ্রিস্টপূর্ব অব্দ ৮ম শতাব্দীর মানুষ। যদিও সময়টা আরো আগের হতে পারে বলেও অনেকের ধারণা। আমার মতে ওডেসির রচয়িতাও একই ব্যক্তি। যদিও দুটোর লেখার ধরনের মধ্যে কিছুটা পার্থক্য আছে বলে অনেকের মতে তা অসম্ভব
হোমার সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, তাঁর সম্পর্কে কোথাও বিশেষ কোনো তথ্যও নেই। তবে গ্রিক সভ্যতার প্রথমদিকের প্রাচীন ধ্যান-ধারণা থেকে জানা যায় হেমার অন্ধ ছিলেন। যদিও তা সত্যি হয়, তাহলে বলতে হবে জন্মান্ধ যাকে বলে, তিনি তা ছিলেন না কোনোমতেই। কেননা ইলিয়াড ওডেসিতে হোমার দেখার ক্ষমতা সংক্রান্ত যে সমস্ত ধারণা ব্যক্ত করেছেন, তা পড়লে যে কেউই সত্য উপলব্ধি করতে পারবে। আর যে ভাষায় কবিতা দুটি লিখেছেন, তাতে স্পষ্ট বোঝা যায় এজিয়ান সাগরের পূর্বদিক থেকে এসেছেন হোমার
অবশ্য কথা বিশ্বাস করা কঠিন যে এতবড় এত সতর্কতার সাথে রচিত কবিতা দুটো কাগজ কলমের সাহায্য ছাড়া কেবল মুখে মুখেই রচিত হয়েছে। যদিও বিষয়ে পণ্ডিতরা একমত- মুখে মুখেই রচিত। দুটো কবিতায় মোট ২৮,০০০ চরণ আছে, এত বিশাল দুই রচনা নির্ভূলভাবে পরবর্তীতে লিখিত হতে পারে, ব্যাপারটা সম্ভব মনে হয় না। তবে সে যা- হোক, ষষ্ঠ শতাব্দীতে এই দুই কবিতাকে গ্রিকরা সেরা সাহিত্য কর্মের মর্যাদা দিয়েছিল। সেই থেকে বহু শতাব্দী পেরিয়ে এসেছে, তবু আজো পর্যন্ত হোমারের খ্যাতি এতটুকু খর্ব হয়নি

0 comments:

Post a Comment

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
 
^ Back to Top