Pages

Monday, September 24, 2012

ঘুম থেকে উঠে খালি পেটে জলপান ও কুশল


রতি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জলপান। খুব উপকারী। আজকাল জাপানে খুব জনপ্রিয় এ চর্চা। ভারতবর্ষে প্রাণায়ম ও যোগব্যায়ামে এটি অনুষঙ্গ হিসেবে আছে বহু বছর ধরে।
বিজ্ঞানীরাও গবেষণা করে এর হিতকরী দিক খুঁজে পেয়েছেন। মাথা ধরা, শরীর ব্যথা, হূদ্যন্ত্রের সমস্যা, আর্থ্রাইটিস, দ্রুত হূৎস্পন্দন, মৃগীরোগ, স্থূলতা, ব্রংকাইটিস, হাঁপানি, কিডনি ও প্রস্রাবের রোগ, বমি, গ্যাস্ট্রাইটিস, ডায়রিয়া, পাইলস, ডায়াবেটিস, কোষ্ঠবদ্ধতা, চোখের রোগ, নাক ও গলার রোগ ঋতুস্রাব সমস্যা— সবগুলোতে এই জলপান চর্চা বড় উপকারী।
জাপানে চিকিৎসা অঙ্গনে এ চিকিৎসা বহুল প্রচলিত।

কীভাবে করবেন?
**সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার আগে ১৬০ মিলিলিটার চার গ্লাস পানি পান করুন। (৪:১৬০ মিলিমিটার পরিমাণ জল)
**এরপর দাঁত ব্রাশ করুন ও মুখ পরিচ্ছন্ন করুন। তবে ৪৫ মিনিট পর্যন্ত কিছু খাবেন না।

**৪৫ মিনিট পর স্বাভাবিক খাওয়া-দাওয়া করুন।
**প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজন ও রাতের খাবারের ১৫ মিনিট পর দুই ঘণ্টা পর্যন্ত কোনো কিছু খাবেন না বা পান করবেন না।
**যাঁরা বৃদ্ধ ও দুর্বল এবং সকালে চার গ্লাস পানি পান করতে সমর্থ নন, তাঁরা প্রথমে কম জলপান করে ক্রমেই বাড়াতে বাড়াতে চার গ্লাস পর্যন্ত পানি পান করবেন।
**সুস্থ জীবনযাপনের বড় সহায় এই চর্চা।
যেসব রোগে এই জলপান চর্চা কয়েক দিন উপকারী তা-ও বলেছেন বিজ্ঞজনেরা।
ক. উচ্চরক্তচাপ (৩০ দিন), খ. গ্যাস্ট্রিক (১০ দিন) গ. ডায়াবেটিস (৩০ দিন), ঘ. কোষ্ঠ (১০ দিন) আর্থ্রাইটিস প্রথম সপ্তাহ তিন দিন, এরপর দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিন। এই চিকিৎসার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রথম দিকে একটু বেশি প্রস্রাব হতে পারে মাত্র। এই পানি পানকে দৈনন্দিন জীবনের অংশ করে নিলে সর্বাঙ্গীণ কুশল হবে।
পানি পান করুন এবং থাকুন সক্রিয়, সজীব, সবল ও সুস্থ।
চীনা ও জাপানিরা খাবারের সঙ্গে পান করে গরম চা, ঠান্ডা পানি নয়।
হয়তো খাবার গ্রহণের সময় এই পানীয় গ্রহণের অভ্যাস আমাদের নিলে ভালো হয়।
খাওয়ার পর ঠান্ডা জলপান করলে খাওয়া তৈলাক্ত খাদ্যকে কঠিন করে ঠান্ডা জল। ধীরগতি করে পরিপাক ক্রিয়া। এই আঠালো খাদ্যমণ্ড যখন অম্লরসের সঙ্গে বিক্রিয়া করে, এটি ভেঙে যাবে এবং কঠিন খাদ্যের চেয়ে দ্রুত শোষিত হয় অন্ত্রে।
তবে এটি আস্তরণ ফেলে অন্ত্রে, চর্বিস্তর, ফল ভালো হয় না। বরং খাওয়ার পর হট স্যুপ বা কুসুম গরম জল পান ভালো।

অধ্যাপক শুভাগত চৌধুরীর কলম থেকে
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৯, ২০১২

খাবার ভালো রাখতে হলে ।


ঘরের বাইরে খাবার নেওয়ার সময় স্বাদ-গন্ধ অটুট রাখতে হলে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে।
০০ কখনই গরম খাবার বক্সে নেওয়া যাবে না, এতে খাবার গন্ধ হয়ে যেতে পারে।
০০ পোলাও, খিচুড়ি, ভাতণ্ডএসব খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই টিফিন বক্সে খাবার নিয়ে বেরোনোর আগে বাতাসে ঠাণ্ডা করে নিতে হবে।
০০ যদি খাবার ঠাণ্ডা করার সময় না থাকে, তাহলে গন্তব্যে যাওয়ার পর খাবারের বক্সটাকে একটু খুলে রাখতে হবে, যাতে গরম ভাপ বের হয়ে যায়।
০০ কতক্ষণ সময়ের জন্য খাবার নেওয়া হচ্ছে, সে বিষয়টার ওপর গুরুত্ব দিয়ে খাবার সংরণের পদ্ধতি নির্বাচন করতে হবে।
০০ কখনই টিসু পেপার দিয়ে খাবার মুড়িয়ে নেওয়া যাবে না, তাতে খাবারে আঠালো ভাব চলে আসে।
০০ চিকেন ফ্রাই, চিকেন রোলণ্ডএসব খাবার অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়িয়ে নিলে খাবার নষ্ট হবে না।
০০ ভ্রমণে শুকনো খাবার নেওয়াটাই ভাল। শুকনো খাবার অনেকক্ষণ ভালো থাকে।
০০ কোল্ড পটে ঠাণ্ডা জাতীয় খাবার নিলে তা ঠাণ্ডা থাকবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ০৮, ২০১০

যারা বড়াখেতে ভালবাসেন ।


হেলেঞ্চার বড়া

উপকরণ: হেলেঞ্চা বা গিমা শাক কুচি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, মসুর ডালবাটা ১ কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ কুচি ১ চা-চামচ, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, ডিম ১টি, বেকিং পাউডার সামান্য, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।
প্রণালি: তেল ছাড়া ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে। কড়াইয়ে তেল দিয়ে পছন্দ মতো বড়া তৈরি করে ডুবো তেলে ভেজে তুলতে হবে। গরম ভাতের সঙ্গে গরম বড়া পরিবেশন করা যায়।
শাহানা পারভীন
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৫, ২০১১

Sunday, September 23, 2012

ভর্তি সংক্রান্ত তথ্য

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
  


ভর্তি পরীক্ষা: আগামী ৩০ নভেম্বর সকাল ১০.০০টায় অনুষ্ঠিত হবে

আবেদনের শেষ তারিখ১০,নভেম্বর,২০১২
আবেদন ফি৫৬০ টাকা
ভর্তি যোগ্যতামোট জিপিএ .৫০

পরীক্ষা

জিপিএ
এস এস সি

ন্যূনতম জিপিএ .০০
এইচ এস সি
ন্যূনতম জিপিএ .০০

আবেদনকারীর এইচ এস সি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন এবং গনিত/ বায়োলজিতে  ন্যূনতম জিপিএ .০০ থাকতে হবে। এস এস সি এবংএইচ এস সি বা সমমানের পরীক্ষার ইংরেজীতে ন্যূনতম জিপিএ .০০ থাকতে হবে

Thursday, September 20, 2012

জেনে নিন কোন খাবার কখন খাওয়া দরকার ।


জানি না কতটা ভাল হবে ভাল হক বা মন্দ হক আশা করি 
আপনাদের উপকারে আসবে পোস্টটি  খাবার সম্পর্কিত তবে এটা সম্পূর্ণ আমার কথা নয় কেননা, আমি কোন পুষ্টিবিদ বা  বিশেষজ্ঞ নই বিভিন্ন বই, পত্রিকা থেকে সংগ্রহ করা অনেকে ফল খেয়ে পানি খান, আবার কেউ রাতের বেলায় শাক খান না, কেউ ভারী খাবার খেয়ে
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
 
^ Back to Top